ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটি এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। ইরাকি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ট্রাম্পকে হত্যার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

আইআরআই তাদের বিবৃতিতে আরও বলেছে, বিশ্বজুড়ে ক্ষুব্ধ মানুষ ‘অপরাধীদের’ বিরুদ্ধে অবস্থান নেবে। একই সঙ্গে তারা নিজেদের যোদ্ধাদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথাও উল্লেখ করেছে।

সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরপরই তার বিরুদ্ধে এমন ঘোষণা দিয়েছে ইরাকের এই সশস্ত্র গোষ্ঠী।

তবে কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকে এই ঘোষণার সত্যতা বা কার্যকর হওয়ার বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান