ট্রাইব্যুনালে পলক: 'জুলাই আন্দোলনে পদত্যাগ করতে চেয়েছিলাম'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ কাঠগড়ায় দাঁড়িয়ে এই বক্তব্য দেন তিনি।

পলক বলেন, '২০২৪ সালের ২ আগস্ট আমি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী পদত্যাগ করতে চেয়েছিলাম। মন্ত্রিসভার বৈঠকে ছাত্রদের পক্ষে আমি কথা বলেছি এবং পদত্যাগের সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলাম।'

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করা, গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় পলকসহ সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি সম্পন্ন হয়েছে। পলকের পক্ষে শুনানি করেছেন আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

আদালত অভিযোগ গঠনের বিষয়ে ২১ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন শুনানি সম্পন্ন করবে।

শুনানিতে পলকের আইনজীবী লিটন আহমেদ বলেন, 'ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে পলকের কোনো দায় নেই। তাই তার অব্যাহতি প্রার্থনা করছি।'০

অন্যদিকে, সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী মনজুর আলম বলেন, 'পলকের ফেসবুক পোস্টে জয়কে ট্যাগ করা হয়নি, লাইক-কমেন্ট বা শেয়ারও দেননি। জয় তখন সরকারের অবৈতনিক উপদেষ্টা ছিলেন এবং কোনো মন্ত্রণালয়ের অধীনে ছিলেন না। তাই তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া তার মা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তাই ভবিষ্যতে যে কোনো দায়িত্বে আসতে পারেন। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দিতে অনুরোধ করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ