টিসিবির ডিলার নিয়োগের আবেদন সময়সীমা ৭ দিন বাড়ল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩৬টি জেলায় ডিলার নিয়োগের অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ৭ (সাত) দিন বৃদ্ধি করেছে। আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।

টিসিবি সূত্র জানায়, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ থেকে অনলাইনে ডিলারশীপ আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে এবং টিসিবি অফিসে সরাসরি, ডাকযোগে, কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

ডিলার আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা (অফেরতযোগ্য) অনলাইন এক-পে (ekpay) সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার লিংক পাওয়া যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা পোর্টালে।

টিসিবি আরও জানায়, সারাদেশে যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে বর্তমানে কোনো ডিলার নেই, সেসব এলাকায় পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত তথ্য জানতে টিসিবির ওয়েবসাইট www.tcb.gov.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

ডিলার নিয়োগের আওতাভুক্ত ৩৬টি জেলা হলো— সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোণা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক