তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: আমান উল্লাহ আমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইফতার মাহফিলে প্রায় ১৫ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

আমান উল্লাহ আমান বলেন, 'বর্তমান নেতৃত্বের অধীনে দেশকে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করেই সরকার দেশ পরিচালনা করছে। তাঁর শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় নতুন উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।'

নিজ নির্বাচনী এলাকা ঢাকা-২ প্রসঙ্গে তিনি বলেন, 'চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তোলাই তাঁর লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও উন্নত জনপদ নির্মাণ করা হবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বেগম সাবেরা আমান, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, মোজাম্মেল হক, মোহাম্মদ নাজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনির।

সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’