সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই’ : ইলিয়াস কাঞ্চন

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ২২:৩২:১২
ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন চালিয়ে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি না থাকলেও নিরাপদ সড়কের দাবি থেকে যেন কেউ সরে না যান। তিন দশকের বেশি সময় ধরে চলা এ আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একত্রিশ বছর আগে নিজের ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামেন এই বরেণ্য অভিনেতা। তার সেই আন্দোলনের পথ ধরেই পরবর্তীতে দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আল্লাহ যাতে আমাকে সুস্থ করে আবার সবার সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার শক্তি দান করেন। আমি দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ দেশের প্রতিটি সচেতন মানুষকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ কেউ কারও প্রতিপক্ষ নয়; জীবনের সুরক্ষায় সবাই সহযোদ্ধা।’ উপস্থিত সবার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’

উল্লেখ্য, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও ছিলেন অন্যদের মধ্যে সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান