স্ত্রীকে দিয়ে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ভাইয়ের কাছে জমি বিক্রি করে রেজিস্ট্রি না দিয়ে দশ বছর পর স্ত্রীকে দিয়ে জবরদখলের মামলা করেছে বড় ভাই। স্ত্রী ও সন্তান নিয়ে উদ্বাস্তু হওয়ার পথে ছোট দুই ভাই।

জানাযায়, বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের আয়নাল হক ও স্ত্রী ঝর্ণা খাতুন কাজের প্রয়োজনেই সিরাজগঞ্জ বেলকুচিতে থাকেন। সেখানে বসতবাড়ি করার লক্ষ্যে তাদের স্বামী—স্ত্রীর নামে থাকা পূর্বকেদার গ্রামে ১৪ শতক জমি বিক্রির আগ্রহ প্রকাশ করেন। ২০১৪ সালে পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীর উপস্থিতিতে ছোট ভাই রতন ও হযরত আলীর কাছে সেই ১৪ শতক বিক্রি করেন। জমি বিক্রির কিছু টাকা স্থানীয়দের উপস্থিতিতে নগদ গ্রহণ করেন, আবার কিছু টাকা তার ব্যাংক একাউন্টে গ্রহণ করেন। এদিকে ২০১৪ সালে মৌখিকভাবে জমির বায়না পত্র হওয়ার পর রতন ও হযরত আলী ওই জমিতে মাটি কেটে উঁচু করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। 

সর্বশেষ ২০১৯ সালে টাকা নেওয়া শেষ হলে বড় ভাই আয়নাল হক ও স্ত্রী ঝর্ণা খাতুন জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা শুরু করেন। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ বসলেও তা মানেননি আয়নাল হক। উপরন্তু তিনি নিজের নামে থাকা ৭ শতক জমি ১৮ আগস্ট ২৪ সালে তার স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন।

আয়নাল হকের স্ত্রী ঝর্ণা খাতুন জমি জবরদখলসহ কিছু ফলজ বৃক্ষ ও ২৪০টি সুপারি গাছ উল্লেখ করে কুড়িগ্রাম আদালতে ৭ জুলাই ২০২৫ তারিখে একটি পিটিশন মামলা দায়ের করেন। সেই পিটিশন মামলাটি তদন্তের জন্য কচাকাটা থানায় গেলে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এসআই মোফাখাখারুল ইসলাম।

বিবাদী রতন মিয়া অভিযোগ করে বলেন, তদন্ত কর্মকর্তা সত্য রিপোর্ট না লিখে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, বড় ভাইয়ের জমি এগারো বছর আগে কিনে নিয়ে তারা দুই ভাই বাড়ি করেছিলেন। এখানে দুই ভাইয়ের মোট পাঁচটি ঘর রয়েছে। সাত শতক জমিতে পাঁচটি ঘর থাকার পর কিভাবে ৪৫০টি সুপারি গাছ থাকে? এছাড়া কয়েকটি আমগাছ, জাম ও কাঠাল গাছের উল্লেখ করেছে তদন্তে। তিনি অভিযোগ করে বলেন, তদন্তকারী কর্মকর্তা তার এবং স্থানীয়দের কথা না শুনেই মনগড়া রিপোর্ট দিয়েছেন। যেখানে মামলার আর্জিতে বাদী ২৪০ থেকে ২৫০টি সুপারি গাছ উল্লেখ করেছেন, সেখানে তদন্তকারী তা বাড়িয়ে ৪৫০টি সুপারি গাছ লিখেছেন।

স্থানীয় আনোয়ার হোসেন ও জহির উদ্দিন বলেন, এক বিঘা জমিতে (৩২ শতক) সর্বমোট ৪০০টি সুপারি গাছ লাগানো যায়। সেখানে তদন্তকারী কর্মকর্তা ১৪ শতক জমিতে ৪৫০টি গাছ লিখে দিয়েছেন। এটা পুরো মিথ্যা কথা। এই জমির পূর্ব মালিক ৬০–৭০টি সুপারি গাছ রোপণ করেছিলেন।

সচল পরিদর্শনে দেখা যায়, ১৪ শতক জমিতে পাঁচটি ঘর ও দুটি পুরনো বাড়ি রয়েছে। সেখানে ১টি আমগাছ ও ৬৫টি সুপারি গাছ রয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ঝর্ণা খাতুনের স্বামী আয়নাল হকের মোবাইলে ফোন দিলে তিনি ভাইদের কাছ থেকে টাকা নেওয়া স্বীকার করলেও জমি বিক্রির কথা অস্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোফাখাখারুল ইসলাম জানান, মামলা তদন্ত করে সঠিক রিপোর্ট প্রদান করা হয়েছে। বিবাদী যে অভিযোগ তুলেছে তা সত্য নয়। জমি কেনার কোনো তথ্য প্রমাণ তারা দেখাতে পারেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড