সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
গাইবান্ধার পলাশবাড়ী থেকে এশিয়ার সর্ববৃহৎ ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মানিলন্ডারিং মামলায় এই অভিযান চালানো হয়।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান এবং ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বলেন, ঢাকায় দায়ের হওয়া একটি মানিলন্ডারিং মামলার ভিত্তিতে সিআইডির বিশেষ দল স্থানীয় পুলিশের সহায়তায় হরিদাস চন্দ্র তরনীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। তিনি আরও বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হরিদাস আলোচিত ছিলেন। ধর্মকে পুঁজি করে প্রতারণার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, রোববার রাতে হরিদাস চন্দ্র তরনীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট এবং তদন্তের স্বার্থে তাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর বিভিন্ন কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয় ব্যবহার করে বদলি বাণিজ্য, দরপত্রে অনিয়ম এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরে ওই মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান।

সংবাদে আরও বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে তিনি মূর্তি নির্মাণ ও ধর্মের নামে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এক সময় ধর্ম পরিবর্তন করে তিনি তাওহীদ ইসলাম নাম গ্রহণ করেছিলেন এবং সুমি ইসলাম নামে এক নারীকে বিয়ে করেছিলেন বলেও জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান