স্পেনে উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৯

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫২ জন।

সোমবার (১৯ জানুয়ারি) পুলিশি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেনের লাইনচ্যুত বগির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি উচ্চগতির ট্রেনের প্রচণ্ড সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এটি স্পেনের অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে চলাচলকারী অন্তত ২০০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কর্ডোবা, সেভিল ও গ্রানাডাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে রেল যোগাযোগ সোমবার সারাদিন বন্ধ ছিল বলে জানিয়েছে আরটিভিই।

এই মর্মান্তিক ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সোমবারের সব পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই সপ্তাহান্তের ছুটি শেষে মাদ্রিদে ফিরছিলেন অথবা মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে যাচ্ছিলেন। জানুয়ারি মাসে পর্যটনের মৌসুম না থাকায় ট্রেনগুলোতে বিদেশি পর্যটকের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লাডলাইটের তীব্র আলোতে উদ্ধারকারীরা দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে যাত্রীদের বের করে আনছেন। ভাঙা জানালা দিয়ে অনেককে বেরিয়ে আসতে দেখা গেছে, আর গুরুতর আহতদের স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে মাদ্রিদের অ্যাটোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বর্তমানে উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেনের গতি, সিগন্যালিং ব্যবস্থা কিংবা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়েছে কি না, তাও পরীক্ষা করছে।

উচ্চগতির ট্রেনের এই ভয়াবহ সংঘর্ষ স্পেনজুড়ে শোকের আবহ তৈরি করেছে এবং দেশটির রেলপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি