সোনারগাঁয়ে রতন হত্যা কান্ডে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব
সোনারগাঁয়ে রতন হত্যা কান্ডে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব
A
Admin
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন (৩৮) নামে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।
এর আগে ভোরে রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দিঘি বরাবে এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও রূপগঞ্জের মোঘড়াকুর এলাকার মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
এর আগে গতকাল ১৭ জুন সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইম গ্রেপ্তার
১৫ সেপ্টেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
১৫ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
১৫ সেপ্টেম্বর, ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
১৫ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইম গ্রেপ্তার
-
বাংলাদেশিদের জন্য হঠাৎ জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস
-
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
-
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার নথিপত্রের ওজন ২৫ কেজি
-
লিবিয়ার বন্দিশালা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
-
দণ্ডিত ৭ আসামিকে খুঁজে পেলেই গ্রেপ্তার করে দেশে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর
-
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
-
৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা
-
আগামীকাল প্রকাশ হচ্ছে একাদশে ভর্তি আবেদনের ফল