সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষবিতরণ কর্মসূচি করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান।প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলেয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও মো. আতাউর রহমান আমাদের জন্য যে কাজগুলো করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে জানান, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, “আজকের একটি চারা, আগামীর সবুজ সারা।”

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ