সোনারগাঁয়ে ভেঙে যাওয়া ব্রীজ সংস্কার করে দিল জামায়াত

সোনারগাঁয়ে ভেঙে যাওয়া ব্রীজ সংস্কার করে দিল জামায়াত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয় এ ভেঙে যাওয়া পশ্চিম সনমান্দী ব্রীজ সংস্কার করো দিল জামায়াতে ইসলামী। স্থানীয় সনমান্দী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ  ব্রীজটি সংস্কার করা হয়। 

বুধবার(২৫আগষ্ট) সকালে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শওকতের সার্বিক তত্বাবধানে পশ্চিম সনমান্দী ব্রীজ সংস্কার ও মেরামত করা হয়েছে। বিদ্যালয়েরর শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে উক্ত জনহিতকর কাজের উদ্বোধন করেন জামায়াত ইসলামী মনোনীত (দাঁড়ি পাল্লা মার্কা)নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রীজটি সংস্কার না হওয়াতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বিষয়টি জামায়াত ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা ব্রীজটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে। 

স্থানীয়রা জানান, ব্রীজটি দিয়ে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে ব্রীজটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জামায়াতের উদ্যোগে ব্রীজটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সেক্রেটারি ও সোনারগাঁও পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হারেছ,সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার প্রধান মাওলানা ফৌরদীস খাঁন,সনমান্দী ইউনিয়ন জমায়েত ইসলামীর সহসভাপতি আব্দুল সাত্তার আর্মি,সহকারী সেক্রেটারি আমির হামজা সহ স্হানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জামায়াত একটি জনকল্যাণমুখী দল। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামায়াত দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে দলটির নেতাকর্মীরা সেবকের দায়িত্ব পালন করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি