সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নরসিংদীর মাধবদীর দড়িকান্দি এলাকার একটি ফসলি জমির পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, নুরা নামে স্থানীয় এক বখাটে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। কর্মসূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে অন্তত পাঁচজন কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) কিশোরীর বাবা তাকে এক আত্মীয়ের বাড়িতে রেখে আসতে বের হন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে আরও পাঁচজন মিলে বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান।

নিহতের বাবা বলেন, গতকাল তাঁর সামনেই মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি অভিযোগ করে বলেন, বখাটে নূরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তিনি তাঁর মেয়ের হত্যার বিচার চান।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঘটনাটি আরও আগে ঘটলেও আজই বিষয়টি তাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিতে থানায় এসেছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’