সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, অতঃপর...

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুল শিক্ষক একই উপজেলার দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার ঘটনায় তার প্রথম স্ত্রী শামীমা জাহান থানায় অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন খুটিগাছা গ্রামের মো. আব্দুস সালামের কন্যা ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন।

প্রথম স্ত্রী শামীমা জাহান মঙ্গলবার খুটিগাছা তালপুকুর পাড়ে আব্দুস সালামের বাড়িতে গিয়ে স্বামী ও সাদিয়া খাতুনকে একই বিছানায় দেখতে পান। এ ঘটনায় স্বামী ও প্রেমিকার পরিবার শামীমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

অবশেষে বুধবার সন্ধ্যায় শামীমা জাহান স্বামীর বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, “আমার স্বামী একজন চরিত্রহীন ব্যক্তি। ইতিপূর্বেও তার স্কুলের এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। আমি নিজেও স্কুল শিক্ষক। প্রথম মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় গোপনে স্বামীকে সুধরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দিতে বাধ্য হলাম। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই।”

অভিযোগে অভিযুক্ত মনোয়ার হোসেন মুঠোফোনে বক্তব্য দিতে অস্বীকার করে বলেন, “আপনি তো নিউজ করেই ফেলেছেন। আপনাকে কি বক্তব্য দেব।”

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, তিনি সারাদিন অফিসের কাজে বাইরে ছিলেন এবং বিষয়টি পরে বিস্তারিত জানানো যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ