সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন, শাহীন আলমসহ ফোর্স সদস্যরা সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২) কে আটক করতে সক্ষম হয়।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) ও ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধারকৃত টাকাগুলো মাদক বিক্রির অর্থ।
অভিযানের সময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়। সে-ও একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জসহ আশপাশ এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ ও বিক্রি করে আসছে। তারা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে খুচরা ও পাইকারি দরে ইয়াবা বিক্রয় করতো।
এসআই জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ধৃত আসামী সাগরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো।
পুলিশ আরও জানায়, ধৃত আসামী সাগরকে আটক করা হলেও তার সহযোগী বাপ্পিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামী বাপ্পিকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক