সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মনা (৪২) কে আটক করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে থানার এএসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওইদিন বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে খবর পাওয়া যায় যে, কাঠপট্টি এলাকার মনির হোসেনের “শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্ট” নামক দোকানের সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করলে তার নির্দেশে ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন মনাকে আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে এসআই মোঃ ওয়াসিম আকরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশি চালান। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুইটি পৃথক পোটলা উদ্ধার করা হয়। একটি পোটলায় ৪ কেজি এবং অপরটিতে ৩ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা।

এএসআই রাশেদুল ইসলাম বলেন, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

পুলিশ সূত্রে জানা যায়, হোসেন মনা একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় একাধিক হত্যা, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু