‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে ২৭ দিনের নবজাতককে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লার দেবিদ্বারে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ (স্কোপোলামিন) ব্যবহার করে এক মায়ের কোল থেকে ২৭ দিনের নবজাতককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত অপহৃত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান আকলিমা আক্তার (২৮)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড়া গ্রামের সোনা মিয়ার বাড়ির কামাল হোসেনের স্ত্রী। সঙ্গে ছিল তার ২৭ দিন বয়সী কন্যাশিশু আফসা আক্তার।

আকলিমার ভাই শাহনুর আলম জানান, হাসপাতালে বসে থাকার সময় ২-৩ জন অপরিচিত ব্যক্তি তাদের কাছে এসে বলেন, সেখানে ভালো ডাক্তার নেই, উন্নত চিকিৎসার জন্য তাদের সঙ্গে যেতে হবে। কথায় প্রলুব্ধ করে তারা আকলিমা ও শিশুটিকে হাসপাতালের বাইরে নিয়ে যায়। পরে মহাসড়কে নিয়ে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে আকলিমাকে অচেতন করে শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এদিন বিকেলে ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অচেতন অবস্থায় আকলিমাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে রাতেই কামাল হোসেন অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অজ্ঞানপার্টির কাজ নাকি পরিকল্পিত অপহরণ—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, কামাল-আকলিমা দম্পতির এটি প্রথম সন্তান। তবে দুজনেরই আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অপহৃত নবজাতককে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’