শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিএনপি নেতা আনিসুর রহমান শিকদারের দাবি, পাওনা টাকা সংক্রান্ত একটি হাতাহাতির ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুক-এ অপপ্রচার চালিয়ে একটি চক্র তার মানহানির চেষ্টা করছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে বিএনপির স্থানীয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আনিসুর রহমান শিকদার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি হাটুরিয়া বাজারের ব্যবসায়ী নজরুল দেওয়ান তার দোকান থেকে কিছু মালামাল ক্রয় করেন। ওই টাকার পরিশোধ পরদিন দেওয়ার কথা থাকলেও তিনি টাকা না দিয়ে উল্টো আনিসুর রহমানের কাছ থেকে টাকা পান বলে দাবি করেন। বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় নজরুল দেওয়ানের পক্ষ নিয়ে তার নিকটাত্মীয় শাহজালাল মীর ঘটনাস্থলে এসে আনিসুর রহমানের ওপর হামলা চালান। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে একটি নামসর্বস্ব ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন কোনো ধরনের হামলা বা লুটপাটের ঘটনা ঘটেনি। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনিসুর রহমান শিকদারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি