শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও সরিয়ে নিতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরের প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আইআইটি মাদ্রাজের কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের পক্ষ থেকে তাদের পোস্ট সরিয়ে নিতে বলা হয়।

শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর সংহতি প্রকাশ করে তৈরি করা ভিডিও ও পোস্টগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, যন্তর মন্তরের আন্দোলনের প্রতি দেশটির বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম, স্লোগান ও ব্যানারের মাধ্যমে সমর্থন জানাচ্ছেন। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান