শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রশাসনের আয়োজনে শোক র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সকল হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময়ে হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইবি প্রশাসনের উদ্যোগে শোকর‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সকল হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময়ে হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও বিভাগের সম্মিলিত শোকর‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের এই ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত স্মরণীয় দিন। বিজয়ের সূর্য উদয়ের লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করেছিল আমাদের থিংক ট্যাংকদের। আজ আমরা এ দিনে তাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। পরবর্তী সময়ে ফ্যাসিস্ট রেজিমে তাদের চিন্তা-চেতনা ভুলুণ্ঠিত হয়েছিল। আমরা মনে করি, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের যোদ্ধারা ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। অতএব আজকের দিনে আমরা যদি শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করতে চাই, তাহলে তার সঙ্গে আমাদের জুলাই বিপ্লবের চেতনার সংযোগ স্থাপন করতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ