শাকিরা-বয়ের সুরের জাদু: বর্ণিল আয়োজনে বিশ্বকাপের পর্দা উঠল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সুর, আলো আর বর্ণাঢ্য আয়োজনে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় আসর। মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক সংগীতের মেলবন্ধনে সাজানো উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। উদ্বোধনী সংগীত ‘দাই দাই’-এর মধ্য দিয়ে যেন শুরু হয় ফুটবল উৎসবের নতুন অধ্যায়।

মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেক সংস্কৃতির আদলে নির্মিত এই আয়োজনে নৃত্য, সংগীত ও আলোকসজ্জার সমন্বয়ে পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই খ্যাতিমান শিল্পী লিলা ডাউন্স স্প্যানিশ ও ইংরেজি ভাষায় বিশ্ববাসীকে স্বাগত জানান। তিনি বলেন, ‘পৃথিবীর মানুষ, তোমাদের স্বাগত জানাই মেক্সিকোতে।’ বক্তব্যে তিনি ফুটবলের মাধ্যমে বিশ্বকে একসূত্রে গেঁথে ফেলার বার্তাও তুলে ধরেন।

উদ্বোধনী মঞ্চের কেন্দ্রে স্থাপন করা হয়েছিল বিশাল আকৃতির সোনালি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ, যা পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। আয়োজকরা মেক্সিকোর ইতিহাস, ঐতিহ্য ও পূর্বপুরুষদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সামনে রেখেই অনুষ্ঠানটির পরিকল্পনা সাজিয়েছেন।

ড্যানি ওশেনের পরিবেশনার পর মঞ্চে আসেন মেক্সিকান পপ তারকা বেলিন্ডা এবং কুম্বিয়া সংগীতদল লস অ্যানজেলেস আজুলেস। তারা বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক অ্যালবামের গান ‘পোর এয়া’ পরিবেশন করেন। পপ ও কুম্বিয়া ধারার সংমিশ্রণে তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এ সময় বেলিন্ডাকে উজ্জ্বল গোলাপি পোশাকে এবং লস অ্যানজেলেস আজুলেসের সদস্যদের সোনালি পোশাকে মঞ্চ মাতাতে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘দাই দাই’-এর প্রথম মঞ্চ পরিবেশনা। বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা এই গানটি পরিবেশন করেন। তার সঙ্গে ছিলেন নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়।

রক ঘরানার আবহ এনে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে মেক্সিকোর কিংবদন্তি পপ-রক ব্যান্ড মানা। তারা ১৯৯২ সালের জনপ্রিয় গান ‘ওই মি আমোর’ পরিবেশন করলে স্টেডিয়ামজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী ফের ওলভেরা লাল রঙের দীর্ঘ কোট পরে মঞ্চে ওঠেন। রেগে ধারার ছোঁয়ায় গাওয়া এই গানটি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকলার আদলে নির্মিত সাংস্কৃতিক পরিবেশনা। আদিবাসী শিল্পী ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে লোকজ ঐতিহ্যের এক বর্ণিল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

এবারের উদ্বোধনী আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে’। আয়োজকদের ভাষায়, বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও জাতির মানুষের মিলনমেলা। সেই বার্তাই তুলে ধরা হয়েছে পুরো অনুষ্ঠানে।

বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ে বিশ্বের সেরা দলগুলোর শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতা দেখার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি