"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সারাদেশ

সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে ইয়াকুব (২২)।

২৫ জুলাই, ২০২৬

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি
রাজনীতি

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

প্রায় দেড় যুগ পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে একটি বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে প্রবেশ করে। এই গাড়িতেই বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা
সারাদেশ

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা

খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে মো. ফজলে রাব্বি রাজন (৩৫) এবং হাসিব হাওলাদার (৩১) নামে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর তাদের সাথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল রেখে চা খাচ্ছিলেন নিহতরা। এমন সময় চার থেকে পাঁচ দুর্বৃত্ত হেঁটে এসে তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। আহতরা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

খাদ্যে ভেজাল ও দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ
জাতীয়

খাদ্যে ভেজাল ও দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

দেশের খাদ্যপণ্যে ভয়াবহ ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। খাদ্যদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে জরুরি উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, ‘খাদ্যে বিভিন্ন দূষণের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি; এটাকে কীভাবে মোকাবিলা করা যায় সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আমাদের সন্তান, বাবা-মা, আপনজন সবাই এর ভুক্তভোগী।

২৫ জুলাই, ২০২৬

হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: রিজওয়ানা হাসান
জাতীয়

হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

হাদি হত্যায় জাতিসংঘের নিন্দা, বাংলাদেশ সরকারের প্রতি যে আহ্বান জানালেন...
আন্তর্জাতিক

হাদি হত্যায় জাতিসংঘের নিন্দা, বাংলাদেশ সরকারের প্রতি যে আহ্বান জানালেন...

ছাত্র-জনতার জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে তিনি এই ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

নেতার অপেক্ষায় ৫০ কেজি ধান কাঁধে খালি গায়ে শেরপুরের অটোচালক
রাজনীতি

নেতার অপেক্ষায় ৫০ কেজি ধান কাঁধে খালি গায়ে শেরপুরের অটোচালক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে BG 202-এ (Boeing 787-9 Dreamliner) বাংলাদেশে ফিরেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে তার সংবর্ধনার জন্য বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ড হাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

২৫ জুলাই, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন
জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। রোববার (৩০ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা সোয়া ১২টা পর্যন্ত মোট ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার।

২৫ জুলাই, ২০২৬

ইবির জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা
ক্যাম্পাস

ইবির জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ এর নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল আজহারী। এছাড়াও এসময় জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
জাতীয়

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে তাকে তলব করা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড