রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর তাদের সাথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল রেখে চা খাচ্ছিলেন নিহতরা। এমন সময় চার থেকে পাঁচ দুর্বৃত্ত হেঁটে এসে তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। আহতরা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে, ঘটনাস্থলেই প্রাণ হারায় রাজন। আহত হাসিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মধ্যে রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল, আর হাসিবও বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন।
খুলনা সদর থানা পুলিশ জানায়, 'তারা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত। এটি পরিকল্পিত টার্গেট কিলিং। হামলাকারীদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'