নেতার অপেক্ষায় ৫০ কেজি ধান কাঁধে খালি গায়ে শেরপুরের অটোচালক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে BG 202-এ (Boeing 787-9 Dreamliner) বাংলাদেশে ফিরেছেন।

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে তার সংবর্ধনার জন্য বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ড হাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

সেখানেই দেখা সমর্থকদের মধ্যে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে প্রায় ৫০ কেজি ধান নিয়ে খালি গায়ে শীতের রাতে সারা রাত রাস্তায় অবস্থান করেন।
 
তিনি বলেন, 'শুধু প্রিয় নেতাকে দেখার জন্য এসেছি। কাঁধে ধান নিয়ে রাতভর শীত কিসের, উল্টো গরম লাগছে। তাকে না দেখলে যাব না।'

এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারেক রহমান পরিবারের সঙ্গে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ঢাকায় পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর তিনি সংবর্ধনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

সংবর্ধনার পর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় অতিক্রম করে গুলশান-২ নম্বরে তার বাসভবনে পৌঁছবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু