"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতার নিয়োগের অভিযোগ
সারাদেশ

সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতার নিয়োগের অভিযোগ

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধান সহকারী পদে সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে নিয়োগ দেওয়াকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন দায়িত্ব পালন করা একজন সরকারি কর্মচারীকে সরিয়ে দিয়ে রাজনৈতিক পরিচয় সম্পন্ন ব্যক্তিকে অধ্যক্ষের দপ্তরে বসানো হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে একটি বদলি সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ওই নোটিশে কলেজের বিভিন্ন বিভাগ ও অফিস থেকে মোট ১২ জন কর্মচারীকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়।

২৫ জুলাই, ২০২৬

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা
সারাদেশ

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে। শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

২৫ জুলাই, ২০২৬

২৬তম  প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের চৌধুরী
জাতীয়

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের চৌধুরী

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, অন্যান্য উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ
রাজনীতি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

২৫ জুলাই, ২০২৬

নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া
ক্যাম্পাস

নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয় অর্জনের পর নিজের সাফল্যকে জুলাই বিপ্লবের শহীদ, ক্যাম্পাস আন্দোলনের অগ্রনায়ক ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন কর্নেল হক
সারাদেশ

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন কর্নেল হক

ঢাকা-২ কেরানীগঞ্জ মডেল উপজেলা সংসদীয় আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের প্রার্থিতা আবারও কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার একটি আদালত রিট আবেদনের শুনানি শেষে তার মনোনয়ন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেন। জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু প্রশাসনিক ও আইনগত জটিলতার কথা উল্লেখ করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা কর্নেল হকের প্রার্থিতা বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬

জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ মির্জা ফখরুলের
রাজনীতি

জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ মির্জা ফখরুলের

দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করছেন—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬

মনোনয়নপত্র জমা দিলেন শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
সারাদেশ

মনোনয়নপত্র জমা দিলেন শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

২৫ জুলাই, ২০২৬

মোস্তাফিজকে নিয়ে যা জানাল কেকেআর
খেলাধুলা

মোস্তাফিজকে নিয়ে যা জানাল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৬ মৌসুমে স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কেকেআরকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কারপেন্টার স্ট্রিট এখন থেকে তার নামেই পরিচিত হবে। প্রবাসী বাংলাদেশিরা শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা