নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয় অর্জনের পর নিজের সাফল্যকে জুলাই বিপ্লবের শহীদ, ক্যাম্পাস আন্দোলনের অগ্রনায়ক ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, 'আমাদের এ বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিত দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করছি।'

এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয়রা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কারণেই এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে।'

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ক্যাম্পাসের ঐক্যের বিষয়ে নবনির্বাচিত ভিপি বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য অটুট রেখে সকল সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সামনের দিনের কাজগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের স্লোগান ছিল 'সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা' এভাবেই আমরা ভবিষ্যতের দিনগুলোতে এগিয়ে যাব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন