সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতার নিয়োগের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধান সহকারী পদে সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে নিয়োগ দেওয়াকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন দায়িত্ব পালন করা একজন সরকারি কর্মচারীকে সরিয়ে দিয়ে রাজনৈতিক পরিচয় সম্পন্ন ব্যক্তিকে অধ্যক্ষের দপ্তরে বসানো হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে একটি বদলি সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ওই নোটিশে কলেজের বিভিন্ন বিভাগ ও অফিস থেকে মোট ১২ জন কর্মচারীকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়।

নোটিশ অনুযায়ী, অধ্যক্ষের অফিসে টানা ২৭ বছর দায়িত্ব পালনকারী সরকারি অফিস সহায়ক রফিকুল ইসলামকে অধ্যক্ষের কক্ষ থেকে সরিয়ে পাঠাগারে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে খণ্ডকালীন অফিস সহায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে অধ্যক্ষের অফিসে দায়িত্ব দেওয়া হয়।

বদলিকৃত কর্মচারী রফিকুল ইসলাম বলেন, 'আমাকে কেন বদলি করা হয়েছে, তার কোনো কারণ জানানো হয়নি। আমি দীর্ঘ ২৭ বছর ধরে অধ্যক্ষের অফিসে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্বকালেই ২৩ জন অধ্যক্ষ বদলি হয়ে গেছেন। বদলি আদেশ পাওয়ার পর আমি সেটিকে সম্মান জানিয়ে বর্তমানে পাঠাগারে দায়িত্ব পালন করছি।'

বর্তমানে দায়িত্ব পাওয়া শামীমুল হক টিটুকে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি ফোনকলে সব ভিওিহীন বলে জানান।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে কলেজের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় একজন সাবেক ছাত্রলীগ নেতাকে গুরুত্বপূর্ণ দপ্তরে বসানো হয়েছে, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, বর্তমান অধ্যক্ষ শওকত আলম মীর এর আগেও সরকারি আজিজুল হক কলেজে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন। পরে সেখান থেকে তাকে বদলি করা হলে আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ