"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইসিতে আপিলে প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানি শেষে এসব প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সমবেদনা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়েছে, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।' উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
২৫ জুলাই, ২০২৬
স্বাবলম্বী করতে খর্বকৃতি ফরহাদকে দোকান উপহার দিলেন জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের খর্বকৃতি মোহাম্মদ ফরহাদ কে স্বাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দোকান উপহার দেয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উলচাপাড়া বাজার মাঠের পশ্চিমে দোকান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময়, সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানসহ সাংবাদিক জনপ্রতিনিধি ও গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের রিকশা চালক মন মিয়ার পুত্র খর্বাকৃতি মোহাম্মদ ফরহাদ মিয়া।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ, মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এ নোটিশ জারি করেন।
২৫ জুলাই, ২০২৬
অমর একুশে বইমেলায় শারফুল আলমের ভ্রমন বিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’
ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভবিষ্যৎ কর্মকৌশল ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের দুই বিশ^বিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটি এবং এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটি। এছাড়াও এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় নোবিপ্রবি’র প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। সোমবার (৫ ডিসেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
২৫ জুলাই, ২০২৬
বরিশাল বিএনপির দুই নেতার সদস্যপদ ফেরত
বরিশাল বিএনপির দুই নেতার জন্য এলো সুখবর। তারা হলেন বরিশাল মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম ও বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় স্থায়ীভাবে বহিষ্কৃত হওয়ার প্রায় আড়াই বছর পর তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রংপুরে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিটে প্রাণহানি বেড়ে ৮
রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদকের নামে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার সকালে আরও তিনজনের মৃত্যু হলে পুরো এলাকায় শোক, আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনা: আসিফ নজরুল
শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার প্রহসনের রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, 'খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যদি আরও দুই বছর আগে তাকে সময় দেওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসা সম্ভব হতো।'
২৫ জুলাই, ২০২৬