অমর একুশে বইমেলায় শারফুল আলমের ভ্রমন বিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে সাংবাদিক ও ভ্রমণলেখক শারফুল আলমের ভ্রমণবিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’। বইটি প্রকাশ করছে আজব প্রকাশনী।

ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।

বইটিতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। লেখক শারফুল আলম দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা করছেন। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠক কাভার করার অভিজ্ঞতা তাঁর লেখায় ভিন্নমাত্রা যোগ করেছে বলে তিনি মনে করেন।

শারফুল আলম বলেন, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষ ও জীবনকে নতুনভাবে জানতে শেখায়। সেই উপলব্ধি থেকেই নিজের অভিজ্ঞতাগুলো বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

আজব প্রকাশনী সূত্রে জানা গেছে, বইমেলার শুরু থেকেই পাঠকরা ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ সংগ্রহ করতে পারবেন। ভ্রমণপ্রেমী পাঠকদের পাশাপাশি নতুন প্রজন্মের পাঠকদের মধ্যেও বইটি বিশেষ আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছে প্রকাশনী কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক