সাংবাদিক লাবলুকে হুমকি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
‘দৈনিক আগামীর সময়’ পত্রিকার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পৃথক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এবং রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক) এ প্রতিবাদ জানায়। এর আগে বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনও (ক্র্যাব) ঘটনার তীব্র নিন্দা জানায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, কোনো সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

তারা আর বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের পথ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে চাকরিচ্যুতির হুমকি, মামলার ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানির মাধ্যমে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অপর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বলেছেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে কোনো সাংবাদিককে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো বা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

তারা আরও বলেন, সাংবাদিকদের স্বাধীন ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের সুযোগ রয়েছে। 

কিন্তু একজন সাংবাদিককে ভয়ভীতি, চাকরিচ্যুতির চাপ বা হয়রানির মাধ্যমে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

আরেকটি যৌথ বিবৃতিতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক জানান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিপন্থি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ‘ইসি উপসচিবের প্রতিহিংসা...’ এবং ২৭ জুন ‘নারী নির্যাতন মামলা খারিজে প্রভাব খাটানোর অভিযোগ দুই বিচারকের বিরুদ্ধে’ শিরোনামে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। 

এতে সিএমএম কোর্টের সাবেক বিচারক ও বর্তমানে নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. ছানাউল্ল্যাহর অপকর্ম উঠে আসায় তিনি সাংবাদিক লাবলুকে চাকরিচ্যুতি ও মামলার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড