রংপুরে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিটে প্রাণহানি বেড়ে ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদকের নামে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার সকালে আরও তিনজনের মৃত্যু হলে পুরো এলাকায় শোক, আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট কীভাবে বাজারে এলো, কারা এর সঙ্গে জড়িত এবং এতদিন ধরে কীভাবে এই মাদকচক্র প্রশাসনের নজরের বাইরে রয়ে গেল।

বুধবার সকালে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন হলেন জয়নুল আবেদীন (৩৫)। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য দুই নিহত হলেন—রাশেদুল হক (৪০), রংপুর সদর কোতয়ালী থানার শ্যামপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মালেক মিয়া (৪৫), বদরগঞ্জ থানার ইসামত বসন্তপুর গ্রামের বাসিন্দা। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার গভীর রাতে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ গোপনে দাফনের প্রস্তুতি নেওয়া হলে পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই তিনজন হলেন—আলমগীর হোসেন (৪০), বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার বাসিন্দা, সোহেল মিয়া (৩২) এবং সায়দার রহমান জিন্দার আলী (৩০), যিনি রংপুর সদর কোতয়ালী থানার শ্যামপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করতেই প্রথমে মরদেহগুলো গোপনে দাফনের চেষ্টা করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০টি বোতলে মোট ১শ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, জিজ্ঞাসাবাদে জয়নুল আবেদীন স্বীকার করেছে যে, সে এই রেক্টিফাইড স্পিরিট ‘আজাদ হোমিও হল’ থেকে কিনেছিল। রেক্টিফাইড স্পিরিট কোথা থেকে এসেছে এবং কীভাবে বাজারে ছড়িয়েছে—তা নিয়ে পুলিশ ব্যাপক তদন্ত শুরু করেছে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

একের পর এক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে বদরগঞ্জের শ্যামপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রসমাজ। তারা বিষাক্ত স্পিরিট সরবরাহকারীদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্যামপুর-বদরগঞ্জসহ পুরো রংপুর জেলাকে মাদকমুক্ত করার দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারির অভাবে মাদক ব্যবসায়ীরা বারবার এমন ভয়াবহ ঘটনার জন্ম দিচ্ছে।

এ বিষয়ে ওসি হাসান জাহিদ সরকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা