চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ, মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, জসীম উদ্দীন আহমেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের খাগরিয়া ইসলামিয়া আফছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য দেন। সেখানে তিনি ব্যক্তিগত উদ্যোগে ভাঙা সেতু মেরামতসহ এলাকায় উন্নয়নমূলক কাজ করার ঘোষণা দেন। সংশ্লিষ্ট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে যেকোনো ধরনের নির্বাচনি কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি নির্বাচনি প্রচারণায় ব্যক্তিগত উদ্যোগে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়া নির্বাচন সংক্রান্ত বিধি-২০২৫ এর বিধি ৪(১) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চন্দনাইশের একাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন থেকে জসীম উদ্দীন আহমেদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের হত্যামামলার আসামি হিসেবে অভিযুক্ত জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিল না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি কক্সবাজার–আরকান সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা