বরিশাল বিএনপির দুই নেতার জন্য এলো সুখবর। তারা হলেন বরিশাল মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম ও বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় স্থায়ীভাবে বহিষ্কৃত হওয়ার প্রায় আড়াই বছর পর তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।