ড. আসিফ নজরুল বলেন, 'খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যদি আরও দুই বছর আগে তাকে সময় দেওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসা সম্ভব হতো।'
তিনি জানান, বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকও আজ অনুষ্ঠিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি থাকবে।