"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মেক্সিকোতে স্থল অভিযানের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

মেক্সিকোতে স্থল অভিযানের হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ মেক্সিকোর ভূখণ্ডে স্থল হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। শুক্রবার (৯ জানুয়ারি) ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন জলপথে মাদক পাচারের প্রায় ৯৭ শতাংশ বন্ধ করতে সক্ষম হয়েছে। এবার লক্ষ্য মেক্সিকোর ভেতরে ঢুকে স্থলভাগে কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান চালানো।

২৫ জুলাই, ২০২৬

জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত
রাজনীতি

জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'আজ বিকেল ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।' ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পেছনে অনিবার্য কারণ উল্লেখ করে বলেন, 'এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।'

২৫ জুলাই, ২০২৬

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: নাছির
রাজনীতি

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: নাছির

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলেরে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এ কথা বলেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আসিফ মাহমুদ নেতৃত্ব দিয়েছেন এটা যেমন সত্য, তেমনি গণঅভ্যূত্থানের পরবর্তী সময়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও সত্য। বাংলাদেশের মানুষ এটা জানে।’

২৫ জুলাই, ২০২৬

ঢাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, থাকবে শীতল অনুভূতি
রাজধানী

ঢাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, থাকবে শীতল অনুভূতি

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে, আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রভাবে শীতের অনুভূতি বজায় থাকতে পারে।

২৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: সবই কি তেলের জন্য?
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: সবই কি তেলের জন্য?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মাদুরোর দীর্ঘদিনের অভিযোগ, ওয়াশিংটন তার সরকার উৎখাত করে দেশটির বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই জ্বালানি খাতের বিশ্লেষকেরা সেই অভিযোগকে আরও জোরালোভাবে সামনে আনছেন। ভেনেজুয়েলার অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য বিতর্ক উসকে দেয়। তিনি বলেন, 'ভেনেজুয়েলার অর্থনীতিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে।'

২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি
জাতীয়

নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া কিংবা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। একই সঙ্গে ওই কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬

স্ট্যাম্পে সই করে  ছাত্রলীগ নেতার বিএনপিতে যোগদান
সারাদেশ

স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ নেতার বিএনপিতে যোগদান

পিরোজপুরে স্ট্যাম্পে সই করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি স্ট্যাম্পযুক্ত অঙ্গীকারনামার মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আতিকুর রহমান খান হৃদয় লিখিত অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ২০১৬–১৭ সালে তাকে জোরপূর্বক পিরোজপুর পৌর শাখার ছাত্রলীগ কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন
ক্যাম্পাস

চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২৫ জুলাই, ২০২৬

দুর্বৃত্তদের নাশকতা: রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত
সারাদেশ

দুর্বৃত্তদের নাশকতা: রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত

রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে ফেলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) জেলার গফরগাঁওয়ে ভোরে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের কাছে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬

মাদুরোর আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
আন্তর্জাতিক

মাদুরোর আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করায় এর তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার স্থানীয় সময় মধ্যরাতে ওই অভিযান চালানো হয়। এতে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করা হয়। নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এটি যুদ্ধের মতো নিকৃষ্ট একটি কাজ। একই সঙ্গে এটি দেশের আইন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।'

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের