ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: সবই কি তেলের জন্য?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মাদুরোর দীর্ঘদিনের অভিযোগ, ওয়াশিংটন তার সরকার উৎখাত করে দেশটির বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই জ্বালানি খাতের বিশ্লেষকেরা সেই অভিযোগকে আরও জোরালোভাবে সামনে আনছেন।

ভেনেজুয়েলার অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য বিতর্ক উসকে দেয়।

তিনি বলেন, 'ভেনেজুয়েলার অর্থনীতিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে।'

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেলবাজার বিশ্লেষক ও লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো বলেন, 'ট্রাম্পের এই বক্তব্যই ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মূলত তেলকেন্দ্রিক। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আসলে সবকিছুই ভেনেজুয়েলার তেল দখলের জন্য।'

মাদক পাচারের অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন লিপো। ভেনেজুয়েলা দিয়ে ঠিক কতটা মাদক প্রবেশ করছে, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই। কোকেন কোথা থেকে আসছে কিংবা ফেন্টানিল তৈরির রাসায়নিক সরবরাহের উৎস কী, এসব বিষয় এখনও বিতর্কিত বলে জানান তিনি।

ভেনেজুয়েলার তেল খাতের বর্তমান অবস্থা তুলে ধরে লিপো বলেন, 'খাতটি টিকিয়ে রাখতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। প্রায় তিন দশক আগে দেশটির দৈনিক তেল উৎপাদন ছিল ৩০ লাখ ব্যারেলের বেশি, যা বর্তমানে এক মিলিয়ন ব্যারেলের নিচে নেমে এসেছে। অবকাঠামোর অবস্থা এতটাই নাজুক যে উৎপাদন ধরে রাখতেই বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার, তবুও উৎপাদন কমছে।'

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন, ভেনেজুয়েলায় কে এবং কত দ্রুত এই বিপুল বিনিয়োগ করবে। বিশেষ করে যখন দীর্ঘমেয়াদে কারা ক্ষমতায় থাকবে, তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক মানুষ ও সামরিক সদস্য উভয়ই রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে ক্যাটিয়া লা মার এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় প্রাণ হারান ৮০ বছর বয়সী রোসা গঞ্জালেস ও তার পরিবারের সদস্যরা। ওই ঘটনায় আরও একজন আহত হন।

হামলায় আহত রোসা গঞ্জালেসের ভাতিজা উইলমান গঞ্জালেস বলেন, বাড়ি হারানোর পর কোথায় যাবেন তা তিনি জানেন না।

একই এলাকার ৭০ বছর বয়সী এক প্রতিবেশী জর্জ জানান, হামলায় তিনি তাঁর সবকিছু হারিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের