শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার স্থানীয় সময় মধ্যরাতে ওই অভিযান চালানো হয়। এতে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করা হয়।
নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
মামদানি জানান, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াবে এবং কূটনৈতিক সমাধানের পথকে আরও সংকুচিত করবে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম দেখানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।