মেক্সিকোতে স্থল অভিযানের হুমকি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ মেক্সিকোর ভূখণ্ডে স্থল হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন জলপথে মাদক পাচারের প্রায় ৯৭ শতাংশ বন্ধ করতে সক্ষম হয়েছে। এবার লক্ষ্য মেক্সিকোর ভেতরে ঢুকে স্থলভাগে কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান চালানো।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মেক্সিকো সরকার নয়, বরং শক্তিশালী মাদক কার্টেলগুলোই কার্যত দেশটি নিয়ন্ত্রণ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি।

ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

মেক্সিকোর ভূখণ্ডে কোনো ধরনের একতরফা সামরিক হামলা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি। দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের অধিকার পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মাদক পাচার দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই ঘোষণায় সেই কূটনৈতিক বোঝাপড়া গুরুতর সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে চালানো মার্কিন অভিযানে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যদিও ওয়াশিংটনের দাবি, ওই নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, তবে এর পক্ষে এখনো কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিযানের পর চীন, রাশিয়া ও ইউরোপের একাধিক দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুললেও ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা তিনি করেন না।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মেক্সিকোর ভেতরে মার্কিন স্থল হামলার ঘোষণা শুধু দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাবে না, বরং পুরো উত্তর আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলতে পারে। এরই মধ্যে মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে বলে কিছু অসমর্থিত সূত্র দাবি করেছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের