"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মনীষা বাদে জামানত হারালেন বাকিরা, ভরাডুবি বাম জোটের
জাতীয়

মনীষা বাদে জামানত হারালেন বাকিরা, ভরাডুবি বাম জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনেও জয় পায়নি বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। প্রতিদ্বন্দ্বিতায়ও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে জোটটি। একমাত্র বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী জামানত রক্ষা করতে পেরেছেন; অন্য কোনো প্রার্থী তা পারেননি।

২৫ জুলাই, ২০২৬

আনচেলত্তিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনায় ব্রাজিল
খেলাধুলা

আনচেলত্তিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনায় ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগেই ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় দেশটির ফুটবল সংস্থা- সিবিএফ। দক্ষিণ আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিক রূপ পেতে পারে। এর ফলে ২০২৬ বিশ্বকাপের ফল যাই হোক না কেন, শতবর্ষী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে ‘কারলেত্তো’র থাকা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

ইরানিদের তথ্যদাতা হওয়ার আহ্বান সিআইএ’র, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে
আন্তর্জাতিক

ইরানিদের তথ্যদাতা হওয়ার আহ্বান সিআইএ’র, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সাধারণ নাগরিকদের নিজ দেশের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। সংস্থাটি সরাসরি ইরানি নাগরিকদের উদ্দেশে ফার্সি ভাষায় প্রচারণা চালিয়ে তাদের সঙ্গে গোপনে যোগাযোগের উপায়ও জানিয়ে দিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সিআইএ তাদের বার্তায় ইরানিদের কাছে ‘আগ্রহজনক কোনো তথ্য’ বা সংস্থার সঙ্গে কাজ করার মতো বিশেষ দক্ষতা থাকলে তা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

খামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন
আন্তর্জাতিক

খামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন

মধ্যপ্রাচ্যে হঠাৎ করে জ্বলে ওঠা সংঘাতে ইরানের কেন্দ্রস্থল তেহরান কেঁপে উঠেছে ভয়াবহ হামলায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। একই সঙ্গে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর একাধিক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬

নতুন করে সৌদি, কাতার ও কুয়েতে ইরানের হামলা
আন্তর্জাতিক

নতুন করে সৌদি, কাতার ও কুয়েতে ইরানের হামলা

রোববার (৮ মার্চ) বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। হামলার বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। অন্যদিকে, কুয়েতে একটি ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়।

২৫ জুলাই, ২০২৬

ভোট দিলেন জামায়াত আমির, দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান
রাজনীতি

ভোট দিলেন জামায়াত আমির, দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে নিজের ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোটপ্রদান করেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে অংশ নিয়েছেন। তিনি শুধু দলীয় প্রধানই নন, পাশাপাশি ১১ দলীয় নির্বাচনী ঐক্যেরও প্রধান। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবার সকলে ভোট দিতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬

৬ মাসের খাদ্য আমদানির সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার
জাতীয়

৬ মাসের খাদ্য আমদানির সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

দায়িত্ব হস্তান্তরের সময় অন্তর্বর্তী সরকার দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। শফিকুল ইসলাম বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল।

২৫ জুলাই, ২০২৬

রাজনীতির রেইসে আ. লীগ অপরিহার্য হয়ে উঠবে: গোলাম মাওলা রনি
সোশ্যাল মিডিয়া

রাজনীতির রেইসে আ. লীগ অপরিহার্য হয়ে উঠবে: গোলাম মাওলা রনি

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ অপরিহার্য শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রাজনীতির যে প্রতিযোগিতা বা ‘রেইস’ চলছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, 'বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন, তারা এক পক্ষে থাকবেন।

২৫ জুলাই, ২০২৬

কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম
ক্যাম্পাস

কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফার্মেসি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সোসাইটি উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহজাহান চৌধুরী
রাজনীতি

বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহজাহান চৌধুরী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। রোববার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, 'অনেক ঘাত-প্রতিঘাত, জুলুম-নির্যাতন পেরিয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার