নতুন করে সৌদি, কাতার ও কুয়েতে ইরানের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

রোববার (৮ মার্চ) বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। হামলার বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

অন্যদিক্‌ কুয়েতে একটি ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনায় দুই দমকলকর্মী নিহত হয়েছেন বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফল।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও রোববার নতুন করে হামলার তথ্য জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে।

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুয়েতের জাতীয় তেল কোম্পানি অপরিশোধিত তেল উৎপাদন ‘সতর্কতামূলকভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক এসব হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি