কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফার্মেসি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সোসাইটি উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলী আহসান মুজাহিদ, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নাঈমুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া মারজ্বান, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মো. বায়োজিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাওন, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক মাসুম এলাহি, তথ্য ও প্রচার সম্পাদক তানজিলা মুবাশ্বারা মৃদুলা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. উর্মি জাহান দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, 'ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগী সংগঠন কাপস (কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি)-এর কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে তিনি কাজ করে যাবেন। তিনি জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করাই হবে তার অঙ্গীকার।'

নবনির্বাচিত সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, 'ভিপি পদে নির্বাচিত হওয়ায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। সহপাঠী ও শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করছি। বিভাগের একাডেমিক মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা একটি ইতিবাচক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে