মনীষা বাদে জামানত হারালেন বাকিরা, ভরাডুবি বাম জোটের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনেও জয় পায়নি বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। প্রতিদ্বন্দ্বিতায়ও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে জোটটি। একমাত্র বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী জামানত রক্ষা করতে পেরেছেন; অন্য কোনো প্রার্থী তা পারেননি।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষার জন্য সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। ডা. মনীষা চক্রবর্ত্তী ছাড়া জোটের অন্য সব প্রার্থীই এই সীমার নিচে ভোট পেয়েছেন। ফলে সামগ্রিকভাবে এবারের নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ফলাফলকে বড় ধরনের ভরাডুবি হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত জাতীয় কনভেনশন থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠিত হয়। জোটের শরিকদের মধ্যে রয়েছে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও লেবার পার্টি।

জোটটি ঐক্যবদ্ধভাবে ৯৭টি আসনে প্রার্থী দেয়। পাশাপাশি শরিক দলগুলো নিজস্বভাবেও প্রার্থী দেয়ায় মোট ১৪৭টি আসনে এই জোটভুক্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাসদের ডা. মনীষা চক্রবর্ত্তী। বরিশাল-৫ আসনে তিনি পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট। বাসদের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে বলেন, অধিকাংশ আসনে জোটের প্রার্থীরা খুবই অল্প ভোট পেয়েছেন—অনেকে এক হাজারেরও কম।

নির্বাচনে জোটের শরিক বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য হলেও এবার পেয়েছেন মাত্র ৩ হাজার ১০ ভোট এবং জামানত হারিয়েছেন।

সিপিবি ৬৫টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে সর্বোচ্চ ভোট পান খুলনা-১ আসনের কিশোর রায় (৪ হাজার ৮৪২ ভোট)। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান নেত্রকোণা-১ আসনের আলকাছ উদ্দিন মীর (৪ হাজার ৪২৯ ভোট)। দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতন—দুজনই নিজ নিজ আসনে জামানত হারিয়েছেন।

এ ছাড়া ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাসদের এএফএম ইসমাইল চৌধুরী পেয়েছেন মাত্র ৫৬ ভোট এবং বাসদ (মার্কসবাদী)-এর এএইচএম রফিকুজ্জামান আকন্দ পেয়েছেন ৯৬ ভোট—যা বাম জোটের দুর্বল নির্বাচনী অবস্থানকে আরও স্পষ্ট করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু