৬ মাসের খাদ্য আমদানির সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দায়িত্ব হস্তান্তরের সময় অন্তর্বর্তী সরকার দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল। সরকারের নানা সংস্কার ও নীতিগত পদক্ষেপের ফলে রিজার্ভ বেড়ে বর্তমানে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।'

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বিদায়ের সময় যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থায় এনে পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। তবে সরকারকে ফ্যাসিস্টদের কার্যক্রম মোকাবিলা করতে হয়েছে। তবুও এ সময়ের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতকে সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কাঠামো প্রণয়ন ও সংস্কার কার্যক্রমও পরিচালিত হয়েছে।'

সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি কার্যকর ভিত্তি তৈরি করে যাচ্ছে, যার ওপর ভর করেই পরবর্তী সরকার সামনে এগোতে পারবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু