রাজনীতির রেইসে আ. লীগ অপরিহার্য হয়ে উঠবে: গোলাম মাওলা রনি

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ অপরিহার্য শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রাজনীতির যে প্রতিযোগিতা বা ‘রেইস’ চলছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, 'বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন, তারা এক পক্ষে থাকবেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ অপরিহার্য শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রাজনীতির যে প্রতিযোগিতা বা ‘রেইস’ চলছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
 
গোলাম মাওলা রনি বলেন, 'বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন, তারা এক পক্ষে থাকবেন। আর যারা ব্যর্থ হবেন, তারা দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন।
 
তিনি বলেন, 'বিরোধী দল হিসেবে যদি জামায়াত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায়, তাহলে জামায়াত পরবর্তী সময়ে নির্বাচনে ক্ষমতায় আসবে। আর বিএনপি তখন প্রমাদ গুনবে, জামায়াতকে মাঠে মোকাবেলার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার, তখন বিএনপি আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে। অন্যদিকে, জামায়াত যদি দেখে, সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান খুব ভালো করছেন, তারা কোনো অবস্থাতে পেরে উঠছেন না, তখন মাঠের রাজনীতি করার জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে।'

রনি আরো বলেন, 'ইন্টারন্যাশনালি যদি দেখেন, আপনি স্পষ্ট দেখবেন, ইউনূস সরকারের পতন, অতিদ্রুত নির্বাচন, তারেক রহমান সরকারের অভিযাত্রা, এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে। অন্যদিকে, নিয়ন্ত্রণের কথা বললে ভারতের নিয়ন্ত্রণ বেশি। সেটা র বলেন বা নরেন্দ্র মোদি বলেন, অথবা অন্য যা কিছুই বলেন। সে ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি আওয়ামী লীগের জন্য ইতিবাচক ধারা তৈরি করবে। সেই ইতিবাচক ধারার আনন্দে শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, বাংলাদেশের মানুষের মতো।'

গোলাম মাওলা রনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত ১৭ মাসে অস্থিরতার মধ্যে ছিলেন, এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন তাহলে আমি খারাপ কিছু দেখছি না। আমি মনে করি এটি নতুন সরকারের জন্য শুভ লগ্ন, শুভ সূচনা।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন