আনচেলত্তিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনায় ব্রাজিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
২০২৬ বিশ্বকাপের আগেই ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় দেশটির ফুটবল সংস্থা- সিবিএফ।

দক্ষিণ আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিক রূপ পেতে পারে।

এর ফলে ২০২৬ বিশ্বকাপের ফল যাই হোক না কেন, শতবর্ষী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে ‘কারলেত্তো’র থাকা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইউরোপে ফেরার গুঞ্জন থাকলেও নতুন চুক্তির মাধ্যমে সেই আলোচনায় কার্যত ইতি টানতে যাচ্ছেন আনচেলত্তি।

গত গ্রীষ্মে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি দায়িত্ব নেন ব্রাজিলের। গত ৬০ বছরের ইতিহাসে তিনি ব্রাজিল জাতীয় দলের প্রথম বিদেশি কোচ। বিশেষ শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার সুযোগ রাখা হয়। নতুন চুক্তিতেও সেই সুবিধা বহাল থাকছে। বার্ষিক প্রায় এক কোটি ইউরো বেতন অপরিবর্তিত থাকলেও পারফরম্যান্স বোনাস বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।

দোরিভাল জুনিয়রকে বরখাস্তের পর যখন ব্রাজিল কনমেবল বাছাইপর্বে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল, তখন দলের হাল ধরেন আনচেলত্তি। তার অধীনে প্রথম আট ম্যাচে ব্রাজিল পেয়েছে চার জয়, দুটি ড্র ও দুটি হার। পরিসংখ্যান খুব একটা চোখ ধাঁধানো না হলেও দলের ভেতরের পরিবেশ ও আত্মবিশ্বাসে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

বিশেষ করে সাবেক ক্লাব শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদের মিলিতাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক ড্রেসিংরুমের অস্থিরতা কমাতে বড় ভূমিকা রেখেছে। খেলোয়াড়রাও প্রকাশ্যে কোচের প্রতি সমর্থন জানিয়েছেন।

সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস জানিয়েছেন, আনচেলত্তি কেবল কৌশলী কোচ নন, তিনি একটি দলের সংস্কৃতিই বদলে দিতে পারেন। বিশ্বকাপে ব্যর্থ হলে কোচ বদলের যে পুরনো সংস্কৃতি ব্রাজিলে রয়েছে, সেখান থেকে সরে এসে এবার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় জোর দিচ্ছে ফেডারেশন।

আগামী জুনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। ২০০২ সালের পর ষষ্ঠ শিরোপার অপেক্ষায় থাকা সেলেসাওরা ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করলেও, ২০৩০ সালের শতবর্ষী আসরকে সামনে রেখে এখন থেকেই রোডম্যাপ চূড়ান্ত করছে। আনচেলত্তির ওপর আস্থা রেখেই নতুন যুগের পথে হাঁটতে চাইছে ব্রাজিল ফুটবল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু