স্বাস্থ্য ব্যবস্থা ‘উদ্ভট এক উটের পিঠে’ চলছে: ময়মনসিংহে অব্যাহতি পাওয়া সেই চিকিৎসক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার কারণ জানালেন দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ। ঘটনার পরদিনই সামনে আসে—১৭ বছরেও তিনি কেন পদোন্নতি পাননি, তার পেছনের কারণগুলো।

শনিবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তর্কে জড়ান ডিজি। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং অসদাচরণের অভিযোগে কারণ দর্শাতে নোটিশ প্রদান করে।

ঘটনার পর সাংবাদিকদের কাছে ধনদেব বর্মণ অভিযোগ করেন, অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষের অবহেলায় স্বাস্থ্যসেবা অবনতির দিকে যাচ্ছে। তার ভাষায়, স্বাস্থ্য ব্যবস্থা ‘উদ্ভট এক উটের পিঠে চলছে’। তিনি জানান, ২০১৩ সালে এমএস করার পরও অপারেশন থিয়েটারে কাজের সুযোগ পাননি। প্রায় ১৭ বছর পর তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

ধনদেব বলেন, ২০২৩ সালের আগস্ট থেকে ক্যাজুয়ালটিতে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, পরিচালনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি ক্যাজুয়ালটি সুষ্ঠুভাবে চালিয়ে আসছিলেন। ডিজির কাছ থেকে তিনি সম্মানজনক আচরণ আশা করেছিলেন, কিন্তু ডিজি সমস্যার খোঁজ না নিয়ে কেবল ভেতরের টেবিল নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, নাম বলার পরও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা হয়েছে। এক বছরের মধ্যেই পিআরএলে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ২০১৩ সালে এমএস সম্পন্ন করলেও তাকে ২০২৫ সালে এসে সহকারী অধ্যাপক বানানো হয়েছে। জেনারেল সার্জারির চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালের ভেতরে কোনো অপারেশন করার সুযোগ পাননি। এই অবস্থা সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের অবহেলা এবং সঠিক জনবল ব্যবহারের ব্যর্থতার কারণে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যসেবার দুর্নীতি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সরকারি চাকরি করার মানসিকতা তার আর নেই এবং তিনি সাসপেনশন চান।

ঘটনার পর অনুসন্ধানে জানা যায়, ধনদেব বর্মণের পদোন্নতি দীর্ঘদিন আটকে থাকার কারণ ছিল নিয়ম অনুযায়ী অগ্রসর না হওয়া। তিনি নিয়মিত বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দেননি, ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করেননি এবং ডিপার্টমেন্টাল ও সিনিয়র স্কেল পরীক্ষায় অংশ নেননি। বিভিন্ন ক্লিনিকে ব্যক্তিগতভাবে অপারেশন করার সুবিধা বজায় রাখতে তিনি নিজেও পদোন্নতির আবেদন দীর্ঘদিন করেননি।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ধনদেব বর্মণ পদোন্নতির জন্য কোনো মানদণ্ডই পূরণ করেননি। আওয়ামী লীগ সরকারের সময়ে তাই তিনি পদোন্নতি পাননি। চলতি বছরের ২৯ জুলাই অন্তর্বর্তীকালীন সরকার তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড