স্বামীর মারধরে আহত স্ত্রীর ভিডিও এনসিপি নেত্রীকে বিএনপি নেতাকর্মীদের গণধর্ষণ বলে প্রচার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

‘এনসিপি নেত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ শেষে ফেলে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা’ এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। শ্বশুরবাড়িতে নির্যাতনের ভিডিওটি ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে এতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে একজন নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। ফেসবুকে বিভিন্ন পেইজ এবং গ্রুপে ভিডিওটি অসংখ্যবার শেয়ার হতে দেখা গেছে। একই সাথে আওয়ামীলীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে দাবিটি বিশ্বাস করে উল্লাস করতেও দেখা গেছে।

ভিডিও যাচাই টুল ইনভিডে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ করে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয় ‘ফারজিন সুলতানা’ নামে একটি ফেসবুক প্রোফাইলে থেকে। সেখানে ভিডিওটির ২২ সেকেন্ডের একটি পুর্ণাঙ্গ রূপ পাওয়া যায়, যেটি সর্বপ্রথম পোস্ট করা হয় ১৩ ফেব্রুয়ারি রাত ৮ টায়। এসময় ভিডিওটি সাথে কোনো ক্যাপশন ছিল না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, অল্প কিছু সময়ের ব্যবধানে ‘গোপালগঞ্জ ইনসাইডার্স” নামে ভিন্ন একটি পেইজে ভিডিওটির ১৫ সেকেন্ড পোস্ট করা হয়েছে। এতে ক্যাপশনে দাবি করা হয় ‘এনসিপি নেত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ শেষে ফেলে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা!’ মূলত এই পেইজ থেকেই ভিন্ন দাবিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

যাচাইয়ে জানা গেছে সম্পর্কিত ঘটনাটি কক্সবাজারের। ছড়িয়ে পড়া ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা ব্যবহারকারী ফারজিন সুলতানা তার প্রোফাইলে পোস্ট করে জানান, ‘আমার এলাকাই‌ কাল একটা ঘটনা ঘটেছিল স্বামী স্ত্রীকে মারধর করেছে। তো স্ত্রী মারধর সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেল সেখানে ও স্বামী স্ত্রীকে মারধর করতেছে। তাৎক্ষণিকভাবেই এলাকাবাসী ঝাঁপিয়ে পড়ে মেয়েটি কে বাঁচাতে এগিয়ে আসে।

এখানে কিছু কুলাঙ্গারের বাচ্চারা খারাপ খারাপ কথা লিখে পোস্ট করে যেখানে বলা হয় বিএনপি মানুষ এলসিপি নেত্রীকে মারে কিন্তু এটা আসল ঘটনা নয়। আসল ঘটনা হলো মেয়েটিকে স্বামী মেরে রাস্তায় এনে মারধর করে, তখন এলাকাবাসী ঝাঁপিয়ে পড়ে। তো এটাই মূল ঘটনা আপনারা যারা এরকম ঘটনা খারাপ পোস্ট দিয়েছে তাদেরকে রিপোর্ট মারুন যারা পোস্ট করেছেন। (বানানসহ অপরিবর্তিত)।’

সুতরাং, ‘এনসিপি নেত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ শেষে ফেলে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা’ একটি ভিডিওর সাথে প্রচারিত দাবিটি মিথ্যা। মূলত সেটা কক্সবাজার জেলায় স্বামী কতৃক স্ত্রীকে মারধরের পর প্রতিবেশীর প্রচারিত একটি ভিডিও। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির