সায়েন্স ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে মোগড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে মোগড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সায়েন্স ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সায়েন্স ল্যাবের জন্য ৫ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

মোগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।

তিনি বলেন, “শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ব্যবহার করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে এ শিক্ষার্থীদের মধ্য থেকে ডাক্তার, প্রকৌশলীসহ যোগ্য মানবসম্পদ তৈরি হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান (মুনিয়া) এবং তাঁর স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আশফাক জামিল রহমান তাপস।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন এবং যুবদল নেতা আসসাদিক ভূঁইয়া গালিবসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে এ ধরনের সায়েন্স ল্যাব শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা