সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব এ সিদ্ধান্ত অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাদ্দাম হোসেন।

ফলে, রফিকুল ইসলাম (দাদু) ও ইসমাইল হোসেন (নিরব)-এর বিরুদ্ধে আরোপিত সব আদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (দাদু)-কে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, চলতি বছরের ১৪ এপ্রিল মো. ইসমাইল হোসেন (নিরব)-কে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সংগঠনের প্রতি একনিষ্ঠ ভূমিকা পালনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনায় উভয়ের বিরুদ্ধে গৃহীত আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সদ্য সংবাদ/মো. ফয়জুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড