সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাসুদুজ্জামানের তীব্র নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসমক্ষে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। এক বিবৃতিতে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জনসমাগমপূর্ণ স্থানে প্রকাশ্যে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির স্পষ্ট প্রতিচ্ছবি। এটি শুধু একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার উপর নির্মম আঘাত।

তিনি আরও বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব থেকে ঝুঁকিপূর্ণ তথ্য জনসমক্ষে তুলে ধরেন। অথচ ফ্যাসিবাদী শাসনামলে তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল, সত্যকে দমন করা হয়েছিল। গণতন্ত্র সুসংহত করতে হলে সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনাকে কঠোরভাবে দমন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু