রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলা সাবেক ছাত্রদল নেতা বাবু আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮), কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৯ জুলাই) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে শরীয়তপুর জেলার নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ জুন বিকালে স্থানীয়রা সাব্বির হোসেন খোকা নামের একজনকে আটক করলে, ওই খবর ছড়িয়ে পড়লে আসামি জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলাকায় অতর্কিত গুলি চালায়। পরে তিনি নেতৃত্বে আনুমানিক ২০-২৫ জন অস্ত্রধারী সঙ্গী নিয়ে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া নয়াবাজার এলাকায় মোটরসাইকেলযোগে এসে জনৈক রাসেল ডাক্তারের দোকানের সামনে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে (৩৫) ঘেরাও করে এলোপাতাড়িভাবে মারধর করে।

একপর্যায়ে জাহিদুল ইসলাম বাবু তার হাতে থাকা অবৈধ পিস্তল দিয়ে মামুনের মাথায় গুলি করে গুরুতর জখম করে। মামুন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এছাড়া একই সময় সাব্বির হোসেন খোকা ও রাসেল ফকির তাদের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়েন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

গুরুতর আহত অবস্থায় মামুন ভূঁইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাদল ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি